বাড়িএক্সক্লুসিভ নিউজমধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০জন দরিদ্র নারী পেলেন হাঁস

মধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০জন দরিদ্র নারী পেলেন হাঁস

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় চত্বরে এ উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি দরিদ্র পরিবারের ৪০জন নারীর মধ্যে সংসারে আয়বর্ধনমূলক কর্মসূচির অংশ হিসেবে বিনামুল্যে ৪টি করে হাঁস বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা,সমাজকল্যাণ সম্পাদক ফয়জুর রহমান, প্রচার সম্পাদক শেখ জিহান আসিফ, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ বিন আজহার প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments