বাড়িঅন্যান্যজৈন্তাপুর রিক্সা শ্রমিক সমবায় সমিতির দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত

জৈন্তাপুর রিক্সা শ্রমিক সমবায় সমিতির দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত

সিলেটের জৈন্তাপুরে রিক্সা চালক সমবায় সমিতির উদ্যোগে নিজপাট ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রঙ্গনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ৷

শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জৈন্তাপুর রিক্সা শ্রমিক সমবায় সমিতি আয়োজনে ও সমিতির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে রিক্সা শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ৷

বিশেষ অতিথি ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগরে সভাপতি আতাউর রহমান বাবুল। এছাড়া আরও বক্তব্য রাখেন আব্দুল মালিক পাখি, আলহাজ্ব হোসাইন আহমদ, শফিকুর রহমান ও ইউপি সদস্য মাসুক আহমদ।

আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী বলেন, শ্রমিকরা হচ্ছে দেশের অর্থনৈতির চালিকা শক্তি, দেশের শ্রমজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহন করছে। সরকার পর্যায়ক্রমে শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করছে। রিক্সা ও ট্রাক চালক সহ শ্রমিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । শ্রমজীবি মানুষের কল্যাণে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments