বাড়িঅন্যান্যবিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক আহত

বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক আহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে গতকাল মঙ্গলবার ৪ অক্টোবর বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম এবং রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল।আহত ইউসুফ ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের আকবর আলী’র ছেলে।

জানা গেছে, উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ নং পিলারে বাংলাদেশের অভ্যন্তরে ৩ যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বি,এস,এফ গুলি ছুঁড়লে ইউসুফ(১৭) নামে এক যুবক আহত হয়। আহত ইউসুফ ঠাকুরগাঁওয়ে একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল আরো বলেন অপর দু’জনের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments