বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১১

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১১

আজ ২৬-০৯-২০২৬ তারিখে জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ কতিপয় লোকজন নওগাঁ সদর থানাধীন বলিহার ব্রীজের নিকট রাস্তার উপর মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার, ডিবি, নওগা সদর থানা ও ভিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে আইন গত ব্যাবস্থা নেবার জন্য নির্দেশ প্রদান করেন।

  আনুমানিক ১:৩০ ঘটিকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী একত্রিত হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক তাদেরকে বাধা দেয় এবং ছত্রভঙ্গ করে। অতঃপর পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযান করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments