বাড়িসিলেট বিভাগসিলেট জেলাগোয়াইনঘাটে ১২০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক

গোয়াইনঘাটে ১২০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে ধানের গোলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলের চালান উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে রুস্তমপুর কলেজসংলগ্ন পাতনী এলাকায় বিপুল পরিমাণ মাদকের একটি চালান মজুত থাকার গোপন সংবাদ পায় পুলিশ। পরে থানা পুলিশ কুটিনা বেগমের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিলার আচরণ সন্দেহজনক মনে হলে বাড়িতে তল্লাশি জোরদার করা হয়। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও সম্ভাব্য লুকানোর স্থান তল্লাশি করেও প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি। পরে ঘরের এক কোণে থাকা ধানের গোলার দিকে পুলিশের নজর যায়। একপর্যায়ে ধানের গোলার ভেতর থেকে বস্তাভর্তি ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই গোলা থেকে মোট ১২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ১০ হাজার টাকা।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সীমান্ত এলাকা দিয়ে আসা যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবার রুখতে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments