বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমিডিয়া কর্মীদের সম্মানে সোনারগাঁ থানার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন

মিডিয়া কর্মীদের সম্মানে সোনারগাঁ থানার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন

আনিসুর রহমান সোনারগাঁ নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও বিশেষ দোয়ার আয়োজন করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে সোনারগাঁয়ের পুরাতন থানা ভবন প্রাঙ্গনে  এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ্ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি এবং সোনারগাঁবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সমাজের উন্নয়ন ও সত্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের অবদান অপরিসীম। পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এসময় উপস্থিত সাংবাদিকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments