বাড়িবাংলাদেশেঢাকা বিভাগভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বিপ্লব পোদ্দার ,ভাঙ্গা(ফরিদপুর)শিক্ষানবিশ প্রতিনিধি :
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুলবুল সরদার (৩০) নামে এক যুবক নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 
আজ বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বুলবুল ওই গ্রামের হায়দার সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বুলবুল সরদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তার মা ও বোন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা চিৎকার করে দরজা খুলতে বলেন। দীর্ঘ সময়েও সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 
পরে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুল সরদার কিছুদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments