বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাধামইরহাটের আড়ানগরে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

ধামইরহাটের আড়ানগরে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খানের নির্বাচনী পথসভা  পলাশবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৩জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায়  ধামইরহাট উপজেলার    পলাশবাড়ী ফুটবল মাঠে ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো,শামীম কবীর মিল্টন এর সার্বিক তত্ত্বাবধানে  ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার বার জনগনের  প্রত্যক্ষ  ভোটে নির্বাচিত সাবেক এমপি নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের  এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। 
সভায় আড়ানগর ইউনিয়ন  বিএনপির সহ-সভাপতি মো. আমজাদ  হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কে এম এস মোসাব্বির (শাফি)। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম মিঠু। 
জাহঙ্গীর আলম লিটন যুব দলের আহবায়ক এর সঞ্চালনায় সভায় আরো   বক্তব্য রাখেন- ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌন হাসান, উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো, আনারুল ইসলাম,আড়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন  সহ  পৌর ও উপজেলার নেতৃবৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী আগামী ১২ তারিখে ধানের শীষের   পক্ষে ভোট চেয়ে জনসভা শেষ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments