
রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামুরহাট) আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী মোঃ শামসুজ্জোহা খান কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক বিএনপিকে পরিবর্তন করে মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে মনোনয়ন প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার নজিপুর বাস স্ট্যান্ড গোল চত্বরের দঃপার্শ্বে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপির সাধারণ ভোটার, সমর্থক ও সর্বস্তরের জনগণ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সাবেক মেয়র নজিপুর পৌরসভা, মোঃ রুহুল আমিন, সাবেক আহবায়ক উপজেলা যুবদল, আবু তাহের চৌধুরী (মন্টু) সাবেক ভিপি নজিপুর সরকারি ডিগ্রী কলেজ, দেওয়ান ফেরদৌস হাসান, সাবেক আহবায়ক ধামুইরহাট উপজেলা বিএনপি, মোহাম্মদ মিজানুর রহমান। ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রাথমিক প্রার্থী এলাকায় গ্রহণযোগ্য নন। প্রকৃত যোগ্য, পরীক্ষিত ও দলীয়ভাবে জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিতে হবে বলে তারা দাবি জানান। বক্তারা বলেন, দলের স্বার্থে, সংগঠনের শক্তিশালী ভবিষ্যৎ এবং আসনটি পুনর্দখলের জন্য স্থানীয়ভাবে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া অত্যন্ত জরুরি।
আয়োজনে অংশ নেন ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামুরহাট) বিএনপির সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে দাবি আদায়ে শিগগিরই আরও কর্মসচি ঘোষণার কথাও জানান।
উল্লেখ্য যে, নওগাঁ –২ আসনে বর্তমানে বিএনপির রাজনীতিতে দু টি মেরুকরণের সৃষ্টি হয়েছে। সাবেক এমপি জ্বনাব সামসুজ্জোহা খান গ্রুপ এবং বারংবার মনোনয়ন প্রত্যাশী জ্বনাব আলহাজ্ব মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী গ্রুপ। এরই ফাঁকে সাবেক এমপি জ্বনাব মোঃ সামসুজ্জোহা খান কে ঢাকা কেন্দ্র থেকে প্রাথমিকভাব ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে মূলতঃ আজকের এই জোরালো মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জ্বনাব আলহাজ্ব মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী কে অবশ্য ই মনোনয়ন দিতে হবে বলে তারা দাবি জানান। বক্তারা বলেন, দলের স্বার্থে, সংগঠন কে শক্তিশালী করনের লক্ষ্যে এবং ভবিষ্যতে আসনটি পুনর্দখলের জন্য স্থানীয়ভাবে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া অতিব জরুরি।
আয়োজনে অংশ নেন ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামুরহাট) বিএনপির সাধারণ ভোটার ও আবাল- বৃদ্ধ – বনিতা সহ সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে দাবি আদায়ে শিগগিরই আরও কর্মসূচি ঘোষণার কথাও জানান।
আজকের এই প্রার্থী পরিবর্তনের মানববন্ধন কর্মসূচি তে হাজার হাজার জনতার আগমনে মুখরিত ছিল ব্যস্ততম নজিপুর বাসস্ট্যান্ডের গোলচত্বর সহ সমগ্র এলাকা।

