বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মহিপুর ভাসানী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবিতে মহিপুর ভাসানী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‎দবিরুল ইসলাম , পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

‎জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ- ২০২৫ আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক।

সহকারী শিক্ষক কামরুজ্জামান মন্ডলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির রাখেন,আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক সিরাজুল ইসলাম, উচিৎপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ ও সাদ্দাম হোসেন প্রমূখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,রফিকুল ইসলাম নান্টু ও শ্রীমতি চন্দনা রানী দাস।

‎এ সমাবেশে বিদ্যালয়ের ৫৩ জন এস এস সি শিক্ষার্থীর প্রি টেস্ট পরীক্ষার ফলাফলের সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

‎প্রধান শিক্ষক এনামুল হক জানান, এই অভিভাবক সমাবেশে ৫৩ জন এসএসসি পরীক্ষার্থীর প্রি টেস্ট পরীক্ষার মার্কশিট প্রদান করা হয়েছে। আমরা তাদের সাফল্য কামনা করি।

উল্লেখ্য, বিদ্যালয়ে মেয়েদের কমনরুমে ফ্রি-স্বাস্থ্য সুরক্ষায় একটি আধুনিক মানের হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments