বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

নওগাঁয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ:-
নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে নওগাঁ পৌরসভার পার-নওগাঁ হাজিপাড়া ও নামাজগড় মাদ্রাসা পাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলু। বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গড়তে চাই। আজ জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। এজন্য ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় মুক্তির রূপরেখা।”
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে দেশ আজ দারিদ্র্য, দুর্নীতি ও দমন-নিপীড়নের শিকার। তাই জনগণের ঐক্যই এখন সময়ের দাবি। বিএনপি মাঠে আছে, থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত বিজয়ে পৌঁছে দেবে।”
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments