বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাসিন্ডিকেটের  কালো থাবার কবলে নওগাঁর  নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিস। 

সিন্ডিকেটের  কালো থাবার কবলে নওগাঁর  নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিস। 

রিজওয়ান , পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ    জেলার নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিসের নকলনবিসদের সিন্ডিকেটের কালো থাবায় দিশেহারা  ও হতবাক্  হয়ে  পড়েছে সেবাগ্রহীতারা।
সরকার কর্তৃক নির্ধারিত ফি থেকে অতিরিক্ত  নিজের তৈরী আইন করে ইচ্ছেমতো ফি নির্ধারণ করে নকল দলিল দিচ্ছেন নকলনবিশরা।
অভিযোগ  পাওয়া গেছে  দলিলের নকল প্রতি নেওয়া হচ্ছে ২০০০ থেকে ২৫০০ হাজার টাকা পর্যন্ত। কেন এত টাকা লাগছে জানালে নকলনবিশরা বলছেন সাবরেজিস্টারের নির্দেশে বেশি টাকা নেওয়া হচ্ছে। সাবরেজিস্ট্রার বাড়তি অর্থ নিজ পকেটে রাখছেন এমন প্রশ্ন ও  তুলেছেন নকল নিতে আসা সেবাগ্রহীতারা।
বিশেষ  সূত্রে জানা গেছে, সরকারি বিধি মতে, দলিলের নকল নিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্ট্যাম্প শুল্ক, জি (এ), জি জি-র মাধ্যমে ৩০০ শব্দের ৩৬ টাকা হিসেবে দলিল ভেদে টাকা নেওয়ার কথা। কিন্তু নেওয়া হচ্ছে ২হাজার থেকে ২৫শ টাকা পর্যন্ত।
ভুক্তভোগী শাহজাহান শাজু বলেন, আমি ৫ টি দলিলের নকলের জন্য আবেদন করলে নকলনবিশ রাশেদুল (রাসেল) ১০ হাজার টাকা দাবি করে।
কেন এত টাকা লাগবে জানতে চাইলে তিনি বলেন, এর থেকে কম টাকায় দেওয়া সম্ভব না স্যারের নির্দেশ রয়েছে। পরে সাবরেজিস্টার বরাবর একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহজাহান শাজু। 
সাবরেজিস্টার শাকিল আহমেদ বলেন, নকল প্রতি অতিরিক্ত টাকা আদায়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।
সিন্ডিকেট ও দালালের কারনে সাধারণ জনগন ভূমি অফিস  ও সাব্ রেজিস্ট্রার  আসতে  ভয়  পেয়ে যায়।  এই প্রথা বন্ধ  হওয়া দরকার।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments