বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাসাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা...

সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা 

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
 এন টিভির স্টাফ রিপোর্টার ও আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সময় টেলিভিশন এর সাংবাদিক জয়ন্ত শীরালী’র সঞ্চালনায়  বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী  হাসান মাহমুদ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রথম  আলো পত্রিকার প্রতিনিধি  নতুন শেখ, মাই টিভির সাংবাদিক আরিফুল হক আরিফ,নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আশিক জামান অভি, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  এ সময় উপস্থিত  সকল সাংবাদিকবৃন্দ প্রয়াত মাহবুব হোসেন সারমাত এর স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন । পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 
এর আগে দুপুরে গোপালগঞ্জ আলীয়া মাদরাসায়
মরহুমের জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে দাফন  করা হয়। 
 উল্লেখ্য গতকাল ১০অক্টোবর শুক্রবার  বিকালে সাংবাদিক মাহবুব হোসেন সারমাত তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন কন্যা সন্তান রেখে গেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments