বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরে গলা কেটে ব্যাটারি চালিত অটো রিক্সা ছিনতাইয়ের চেষ্টা

শেরপুরে গলা কেটে ব্যাটারি চালিত অটো রিক্সা ছিনতাইয়ের চেষ্টা

মো: শাহিন মিয়া, ঝিনাইগাতী(শেরপুর)নিজস্ব প্রতিনিধি
গতকাল সোমবার শেরপুর জেলার থানাঘাট এলাকায় একটি ধানের খোলার সামনে আনুমানিক  রাত ৮:৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত একটি ব্যাটারী চালিত অটোরিকশার চালককে অটোরিকশা ছিন্তায়ের  চেষ্টা করে ভুক্তভোগী মোঃ নুর ইসলাম বামনেরচর পশ্চিম পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তিনি উক্ত এলাকার মো:মুসলিম উদ্দিন এর ছেলে বলে জানা যায়।
এ ঘটনায় গুরুতর আহত মোঃ নুর ইসলাম কে শেরপুর সরকারি সদর হসপিটালে নেয়া  হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ সদর হাসপাতালে  প্রেরণ করতে বলেন। এ সময় তাকে দ্রুত ময়মনসিংহ সদর হসপিটালে  নিয়ে যাওয়া হয়।  
ঘটনা সূত্রে মো: নাহিদ হাসান জানান,  অটোরিকশা চালক মো: নূর হোসেন শিবচর ও থানাঘাট এলাকার মাঝামাঝি মো: কাশেমে এর বাড়ির সামনে তার অটো রিক্সা নিয়ে আসলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় ভুক্তভোগীর অটো রিক্সা  ছিনতাইয়ের চেষ্টা করলে ভুক্তভোগীর আহাজারিতে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে। এতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments