
মো: শাহিন মিয়া, ঝিনাইগাতী(শেরপুর)নিজস্ব প্রতিনিধি
গতকাল সোমবার শেরপুর জেলার থানাঘাট এলাকায় একটি ধানের খোলার সামনে আনুমানিক রাত ৮:৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত একটি ব্যাটারী চালিত অটোরিকশার চালককে অটোরিকশা ছিন্তায়ের চেষ্টা করে ভুক্তভোগী মোঃ নুর ইসলাম বামনেরচর পশ্চিম পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তিনি উক্ত এলাকার মো:মুসলিম উদ্দিন এর ছেলে বলে জানা যায়।
এ ঘটনায় গুরুতর আহত মোঃ নুর ইসলাম কে শেরপুর সরকারি সদর হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ সদর হাসপাতালে প্রেরণ করতে বলেন। এ সময় তাকে দ্রুত ময়মনসিংহ সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়।
ঘটনা সূত্রে মো: নাহিদ হাসান জানান, অটোরিকশা চালক মো: নূর হোসেন শিবচর ও থানাঘাট এলাকার মাঝামাঝি মো: কাশেমে এর বাড়ির সামনে তার অটো রিক্সা নিয়ে আসলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় ভুক্তভোগীর অটো রিক্সা ছিনতাইয়ের চেষ্টা করলে ভুক্তভোগীর আহাজারিতে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে। এতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

