বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাবাস খাদে পড়ে চালক নিহত, আহত ১০

বাস খাদে পড়ে চালক নিহত, আহত ১০

কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন এবং আহত হয় অন্তত ১০ জন যাত্রী।
সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রফিকুল সিকদার (৪৫), তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস বরইতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments