বাড়িবাংলাদেশেরংপুর বিভাগলালমনিরহাটে মধ্য রাতে ইউএনওর অভিযানে বন্ধ হলো অবৈধ ভাবে বালু উত্তোল

লালমনিরহাটে মধ্য রাতে ইউএনওর অভিযানে বন্ধ হলো অবৈধ ভাবে বালু উত্তোল

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:
লালমনিরহাটের তিস্তা নদীর পাড় ঘেঁষে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে বোমা মেশিন (ড্রেজার) ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এতে নদীর ভাঙন আতংকে রয়েছে এলাকাবাসী এবং ফসলি জমি যাচ্ছে নদী গর্ভে। 
শনিবার (২৬ জুলাই) হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমোর চৌপতি এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ বোমা মেশিন জব্দ করে তা ভেঙে ফেলা হয় এবং সঙ্গে সঙ্গে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এই হঠাৎ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তির আবহ সৃষ্টি হয়।
অভিযান পরিচালনা করেন,হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম মিত্রা। সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফ ইসলামও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে চলত এই বালু মহলের দৌরাত্ম্য। শব্দদূষণ, কম্পন ও মাটির ক্ষয়ের কারণে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তনের ফলে বাড়তে থাকে ভাঙনের ভয়াবহতা।
ভুক্তভোগী স্থানীয় কৃষক নাম প্রকাশে অনিচ্ছুক দৈনিক প্রথম বাংলা কে বলেন, প্রতিদিন গভীর রাতে বালু তোলা হতো। আমার ফসলি জমির পাড় ভেঙে যাচ্ছে। বাধ্য হয়ে আমি ইউএনও স্যারের কাছে অভিযোগ করি। তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে মেশিন ভেঙে দিয়েছেন। আমরা খুবই খুশি ও কৃতজ্ঞ।
এ-বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া বলেন,সরকারি নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ও মানুষের জীবিকায় বিরূপ প্রভাব পড়ে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments