বাড়িবাংলাদেশেরংপুর বিভাগলালমনিরহাটের কাকিনায় মডেল কলেজ উৎসব-২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটের কাকিনায় মডেল কলেজ উৎসব-২০২৫ অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম বাবু- পাটগ্রাম(লালমনিরহাট) নিজস্ব প্রতিনিধি
লালমনিরহাটের কালিগন্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অবস্থিত কাকিনা উত্তর বাংলা কলেজ।
১৯৯৪ সালের ৭ জুলাই কাকিনা রাজবাড়ী এলাকায় ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল এক বাতিঘর উত্তর বাংলা কলেজটি প্রতিষ্ঠা করেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অধিবাসী অর্থনীতিবিদ মোজাম্মেল হক। তিনি গ্লাসগোভিত্তিক আন্তর্জাতিক সংগঠন চ্যারিটি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। কলেজটি ১৯৯৫ সালের জুন মাসে প্রথম এমপিওভুক্ত হয়।

কলেজটির সাফল্যের ধারাবাহিকতায় (১২ মে ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজের অধ্যক্ষ বরাবর উল্লেখিত স্মারকলিপি প্রদান করেন। কলেজটির বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই করে গত ২২/০৪/২০২৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৮ তম সভার সিদ্ধান্তের আলোকে উত্তর বাংলা কলেজকে ‘মডেল কলেজ’ নির্বাচন করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ ১৫ জুন (শনিবার) কলেজ ক্যাম্পাসে মডেল কলেজ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী -জনাব অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল প্রভাষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments