বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাস রাস্তার বা‌হি‌রে পড়লেও অলৌকিকভাবে সবাই অক্ষত, বাঁচল সকল যা‌ত্রির প্রাণ

বাস রাস্তার বা‌হি‌রে পড়লেও অলৌকিকভাবে সবাই অক্ষত, বাঁচল সকল যা‌ত্রির প্রাণ

মোহাম্মদ জাম‌শেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অলৌকিকভাবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম শহরের নিউ মার্কেট এলাকা থেকে ছেড়ে আসা মিনিবাসটি ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।
বাসটিতে তখন ১৫–২০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল প্রায় ৮–১০ জন। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় কেউ গুরুতর আঘাত পাননি। আল্লাহর অশেষ রহমতে সবাই প্রাণে বেঁচে যান।
ঘটনার সময় মোটরসাইকেলের চালক গাড়ির পাশে না থেকে কাছাকাছি একটি দোকানে চা পান করছিলেন। এই অনুপস্থিতিই তার প্রাণ বাঁচায়।
প্রত্যক্ষদর্শী বলেন, “বাসটি খুব দ্রুতগতিতে ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় এবং তারপর রাস্তার সাই‌ডে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত বাসটি উল্টে যায়নি, এবং সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছে।”
স্থানীয়দের দ্রুত সহায়তা এবং ঘটনার সময় যানবাহনের চলাচল কম থাকায় দুর্ঘটনার ভয়াবহতা অনেকটাই কমিয়ে দিয়েছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে হাইও‌য়ে পু‌লিশ সা‌র্জেন্ট জা‌কির হো‌সেন ব‌লেন, সকাল ৮:৩০ মি: সময় দুর্ঘটনাটি ঘ‌টে ত‌বে কেউ হতাহত হয়নি, বাস ও মোটরসাইকেল দুটির আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালানো হয়। আই‌নি প্রক্রিয়া চলমান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments