বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য নুর বানু ও ইউপি সদস্য আনোয়ার হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এনটিভির ফেসবুক ও ইউটিউব পেইজে মিথ্যা অপবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে শনিবার বিকেলে পাঁচবিবি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,মনোয়ার হোসেন নামের জনৈক ব্যক্তি তার মোবাইল থেকে নিজেকে এনটিভির সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের আমার করা প্রকল্পে অনিয়মের অযুহাতে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। কিন্তুু আমার কাজে অনিয়ম না হলেও সম্মান দেখিয়ে তাকে ২ হাজার টাকা দিই।এরপরও মনোয়ার হোসেন প্রতিনিয়ত মোবাইল ফোনে আমাদের নিকট বাঁকী টাকা দিতে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। 
ঘটনার দিন গত রবিবার আমি ও আমার ইউনিয়নের ৫নং ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন সহ পাঁচবিবি ইঞ্জিয়ার অফিসে প্রকল্পের বিল সংক্রান্ত কাজ শেষ করে রাত ৮টার দিকে আমার বড় মেয়ের গোহাটি সংলগ্ন বাসায় খেতে যাই।  সে সময় মনোয়ার হোসেন তার সহযোগীকে নিয়ে আমার মেয়ের বাড়ীতে যায় এবং আবারও টাকা দাবী করে।
আমি অস্বীকৃতি জানালে তারা আমাদের অজান্তে ভিডিও ধারণ করে মিথ্যে অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এতে আমাদের চরমভাবে মান সম্মান ক্ষুন্ন হয়েছে। 
আমরা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
এ বিষয়ে মনোয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, তারা সংবাদ সম্মেলন করে যে অভিযোগ করেছে সেটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমার কাছে অভিযোগ আছে তারা স্বামী স্ত্রী না হয়েও বাসা ভাড়া নিয়ে অধৈধ সম্পর্ক স্থাপন করে সময় কাটাচ্ছিল। আমি পাঁচবিবির টিএন্ডটি পাড়ায় সেই ভাড়া বাসায় গিয়ে দুজনকে পাই। আর টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments