বাড়িরাজশাহী বিভাগচাঁপাইনবাবগঞ্জ জেলাচুরি করতে গিয়ে ছাত্রলীগের নেতা গ্রমবাসীর হাতে ধরা।

চুরি করতে গিয়ে ছাত্রলীগের নেতা গ্রমবাসীর হাতে ধরা।

আরাফাত হোসেন গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) শিক্ষনবিশ প্রতিনিধি। 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করাতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি নাহিদ ।

রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে, শনিবার দিবাগত রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত ছাত্রলীগ নেতা, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি, চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিলে স্থানীয়রা ওই চোরকে আটক করে। আটকের পর তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে ইউনিয়ন ছাত্র লীগের ওয়ার্ড সভাপতি আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া ওই চোরকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments