বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাসাঘাটা বোনার পাড়া মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ

সাঘাটা বোনার পাড়া মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) নিজস্ব  প্রতিনিধি:
সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে পাওয়ার হাউস মাঠে আয়োজিত হস্ত কুটির শিল্প ও পাটবস্ত্র মেলার নাইট শোতে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। ২৩ মে (শুক্রবার) দিবাগত রাতে উঠতি বয়সী তরুণীদের দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও বেহায়াপনা নাচ প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করা হয় বলে দাবি স্থানীয়দের।
এসময় প্রবেশ টিকিটের মাধ্যমে দর্শকদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। লাল-নীল আলো ও উচ্চ শব্দের গানের মাধ্যমে মেলার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, মেলার আড়ালে অপসংস্কৃতি ছড়ানো হচ্ছে এবং রেলওয়ের সংবেদনশীল এলাকায় এমন কর্মকাণ্ড রেল সেবায় ঝুঁকি সৃষ্টি করতে পারে।
রেলওয়ে ফিল্ড কানুনগো মো: গোলাম নবী জানান, মেলা আয়োজনের বিষয়ে রেল কর্তৃপক্ষ অবগত নয়
এবং কোনো অনুমোদন নেওয়া হয়নি।
মেলার পরিচালক জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
জনসাধারণের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এমন অনিয়ম চলছে। এ বিষয়ে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments