বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ,ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ আহত ১০

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ,ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ আহত ১০

নাজমুল হক, কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় শুক্রবার সকালে বকেয়া বেতনের দাবিতে আবারো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক  অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা  ।এসময় মহাসড়কের প্রায় আদাঘন্টা যানচলাচল বন্ধ থাকায় দূর্ভোগের সৃষ্টি হলে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়াসেল ,সাউন্ড গ্রেনেট নিক্ষেপ ও লাঠি র্চাজ করে ।এতে পুলিশ ও শ্রমিকসহ অন্ত্যত ১০ জন আহত হয়  ।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় গত নয় ম্সা আগে কারখানার উৎপাদন কাজ বন্ধ হলে কারখানাটি সর্ম্পূন ভাবে বন্ধ ঘোষনা করেন কারখানা কতৃপক্ষ। এদিকে দুই মাসের বকেয়া বেতন ,বার্ষিক ছুটির টাকা ও পেনসনের টাকাসহ কয়েক দাবিতে ৯ মাস ধরে আন্দোলন করে আসছে কারখানার শ্রমিকরা। শ্রমিকদের বেতন পরিশোধ করতে একাদিক বার তারিখ ও নেটিশ প্রদান করলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি কারখানা কতৃপক্ষ।এর আগেও কয়েকবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ ও যৌথাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেয় ।শ্রমিকদের পাওনা পরিশোধ করতে কারখানা কতৃপক্ষের সাথে একাদিকবার বৈঠক করেন আইনশৃঙ্খলা বাহিনী  । এদিকে মালিক পক্ষ একের পর এক তারিখে দিতে থাকে শেষ ১৫ মে বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলে সেদিনও পাওনা পরিশোধ করেনি কারখানা কতৃপক্ষ ।ওই দিনও শ্রমকিরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে তাদের বুঝিয়ে বাসায় পাটিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী   ।অপরদিকে ২২ মে রাতে কারখানার সামনে শ্রমিকদের  উপস্থিতি থাকতে উপজেলায় মাইকিং করেন শ্রমকি পক্ষের নেতৃবৃন্দ। 
তার ধারাবাহিকতায় শুক্রবার সকাল নয়টা থেকে শ্রমিকরা কারখানার সামনে জরো হয়ে বিক্ষোভ করতে থাকলে বেলা ১১ টার দিকে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এসময় থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেন মহাসড়ক থেকে সড়ে যেতে বললে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে । পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন  টিয়ারসেল ,সাউন গ্রেনেটে ছুড়ে এতেও শ্রমিকরা মহাসড়ক থেকে সড়তে না চাইলে পুলিশ লাঠিচার্জ করেন। এসময় পুলিশের দুই সদস্যসহ প্রায় ১০ শ্রমিক আহত হয়। এর  আধা ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন সকালে শ্রমকিরা কারখানার সামনে জরো হয়ে বিক্ষোভ করে  ।বেলা ১১ টার দিকে হটাৎ শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ।শ্রমিকদের সরে যেতে বললে তারা পুলিশের উপর চড়াও হয় । পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন সাউন গ্রেনেট ও টিয়াসেল নিক্ষেপ করা হয় ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments