বাড়িবাংলাদেশেঢাকা বিভাগবিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের দায়িত্ব নিবে :  রিজভী

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের দায়িত্ব নিবে :  রিজভী

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির বিজভী বলছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন। 
নরসিংদীর শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব “আমরা বিএনপি পরিবার” নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে ও নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই।  পরে আরমান মোল্লার স্ত্রী সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।
শুক্রবার দুপুরে নরসিংদীর মাধবদীর মেহেরপাড়া জুলাই আন্দোলনের শহীদ   আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি এ সব কথা বলেন।
এসময় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments