বাড়িবাংলাদেশেখুলনা বিভাগমোরেলগঞ্জ থানায় যোগ দিলেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোঃ মতলুবর রহমান

মোরেলগঞ্জ থানায় যোগ দিলেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোঃ মতলুবর রহমান

আব্দুর রহিম, মোড়লগঞ্জ(বাগেরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি

রংপুর বিভাগের গর্ব, অভিজ্ঞ ও সৎ পুলিশ কর্মকর্তা মোঃ মতলুবর রহমান মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।

যোগদানের পর মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওসি মতলুবর রহমান বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ অত্যন্ত জরুরি। গণমাধ্যম সমাজের আয়না, তাই তথ্যভিত্তিক ও গঠনমূলক প্রতিবেদন পুলিশের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তুলতে পারে।” তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে মোরেলগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
ওসি মতলুবর রহমানের যোগদানে মোরেলগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, তার পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা উপজেলায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments