
গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও দ্রুত জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে ও বল্লাঘাট পিকনিক সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী সুলমান আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুর ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জিএম শফিক আহমেদ, শ্রমিক দলের সাবেক সভাপতি শরিফ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পূর্ব জাফলং শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুরসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

