বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।জিয়ানগরে বিস্ফোরক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

জিয়ানগরে বিস্ফোরক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

মো নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব  প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে বিএনপি’র মিছিলে ককটেল বিস্ফোরণ মামলার অন্যতম আসামী নাসির উদ্দিন ফকির (৪৮) কে গ্রেফতার করেছে ইন্দুরকানি থানা পুলিশ। 
বুধবার (১৪মে) সকালে তার বাড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন। নাসির উদ্দিন ফকির ভবানীপুর হাই স্কুলের সহকারী শিক্ষক ও অত্র ওয়ার্ডের বুরজুক আলী ফকিরের ছেলে।
থানা সূত্রে জানা যায় ,উপজেলার ঘোষের হাট বাজারে অনুষ্ঠিত বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনায় গত ৩/৯/২০২৪ ইং তারিখে বিস্ফোরক আইনে মামলা হয় যার মামলা নং জি/আর ৬৭/২৪ । আসামি নাসির উদ্দিন ফকিরকে বহুদিন ধরে পুলিশ খুঁজছে, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। 
এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, ঘোষেরহাটের বিস্ফোরক মামলার আসামি নাসির উদ্দিন ফকিরকে গ্রেফতার করে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments