
” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ :-
নওগাঁর মেয়ে শিউলি সুলতানা প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন। গর্বের এই পদকটি বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এ আনন্দ নিয়ে গতকাল রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন। কিন্তু রাত ১০টার দিকে খবর পান তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই। শিউলি সুলতানা নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাঁর বাবা আব্বাস আলী সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
গত শনিবার ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ দেওয়া হয়। ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়।
শিউলি সুলতানা বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারের হাত থেকে নেওয়া পদকটি বাবার হাতে তুলে দেওয়ার সংকল্প নিয়ে রোববার বাড়ির দিকে রওনা দিই। কিন্তু তার আগেই মৃত্যুর সংবাদ পাই। আজকের শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে আমার বাবার অবদান রয়েছে। বাবার অনুপ্রেরণা ও উৎসাহে এগিয়েছি অনেক দূর। নওগাঁ জেলা বাসি সবায় এই খবরে খুবই আনন্দিত ও উৎফুল্ল আমরা কারন দেশ সেরা পদকটি আমাদের নওগাঁর মেয়ে সবায়কে পিছনে ফেলে দেশসেরা হওয়াই স্বাভাবিক ভাবেই আমরা নওগাঁ বাসি খুবই আনন্দিত ও উৎফুল্ল হয়েছি। আমরা জেলা বাসি চাই আগামিতে ও যেন আমাদের নওগাঁ জেলা বিভিন্ন সেক্টর থেকে প্রথম পুরস্কার পান, এ আশা ও দোয়া কামনা করছি আমরা নওগাঁ বাসি ।

