বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিনসহ  গ্রেপ্তার ২

নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিনসহ  গ্রেপ্তার ২

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ পলাশ থানা পুলিশ  একটি ট্রাক জব্দ করেছে । এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম ও ট্রাকের হেলপার হাসান প্রামাণিক নামে দুইজনকে পুলিশ  গ্রেপ্তার করেছে।
বুধবার সন্ধায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশ থেকে এই বিপুল পরিমান পলিথিন ব্যাগসহ ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে মাইনুল ইসলাম (২৫) ও একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে হাসান প্রামাণিক (৩৩)।
পলাশ থানা পুলিশ জানায়,  গোপন সূত্রে খবর পেয়ে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল চরসিন্দুর টোলপ্লাজায় এলাকায় অভিযান পরিচালনা করে। পরে একটি ট্রাক থেকে ১১ টন (১১ হাজার ২৫০ কেজি) নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার সহ ট্রাক চালক মাইনুল ইসলাম ও হাসান প্রামাণিককে গ্রেপ্তার করে। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments