বাড়িরংপুর বিভাগরংপুর জেলাবাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি কর্তৃক বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে “নেকমামুদ...

বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি কর্তৃক বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে “নেকমামুদ আপডেট পাবলিক স্কুল”

মোঃ জমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি কর্তৃক ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় রংপুরের পীরগাছায়  উপজেলা পর্যায়ে  প্রথম স্থান অধিকার করে নেকমামুদ আপডেট পাবলিক স্কুল। ১০০ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ২০ জন, সাধারণ বৃত্তি পায় ২৯ জন। এই সাফল্যে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকায় ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক সাফল্য অর্জন করেন তারা। প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ভর্তির পাশাপাশি আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারসহ নিজস্ব পরিবহন সুবিধা রয়েছে। বর্তমানে স্কুলটিতে ৩৫০জন শিক্ষার্থীর বিপরীতে ২৫ জন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।অভিভাবক আব্দুর রউফ  বলেন, আমি গর্বিত এমন একটি প্রতিষ্ঠানে আমার ছেলে পড়াশোনা করছে। স্কুলের রেজাল্ট অনেক ভালো।

আমি গর্বিত যে, ভালো শিক্ষা পাচ্ছে আমার সন্তান।আরেক অভিভাবক শাহানা আক্তার সুমি বলেন, আমার কাছে মনে হয়েছে পীরগাছায় যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে সবার চেয়ে নেকমামুদ আপডেট পাবলিক স্কুল বেটার, বেস্ট। আমি চাইব ভালো স্কুল বেছে নিতে।নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি কর্তৃক ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে নেকমামুদ আপডেট পাবলিক স্কুল। এর কৃতিত্ব আমাদের সবার।

বিশেষ করে প্রধান শিক্ষক  স্যার আমাদের অনেক সহযোগিতা করেছেন।প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ বলেন, প্রতি বছরের  ন্যায় বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি কর্তৃক বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা গৌরব অর্জন করেছে। ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ১০০ জনের মধ্যে ৪৯ জন বৃত্তিপ্রাপ্ত হয়ে উপজেলা পর্যায়ে নেকমামুদ আপডেট পাবলিক  স্কুল শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ সাফল্য আমাদের সবার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments