
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মাদক ছেড়ে খেলা ধরো মাদকমুক্ত দেশ গড় এই প্রত্যয় নিয়ে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা সোনার বাংলা ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার রাতে খাসবাট্টা গ্রামের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম।
থানা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা বিএনপির দুঃসময়ের কান্ডারী মোঃ আব্দুল গফুর মন্ডল। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কারা নির্যাতিত নেতা তারুণ্যের অহংকার জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,পৌর যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন প্রমুখ। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ধামুরহাট,মঙ্গলবাড়ী ও জয়পুরহাটের আমন্ত্রিত শিল্পীবৃন্দরা।

