বাড়িবাংলাদেশেখুলনা বিভাগবেনাপোল স্থলবন্দর নিয়ে অভিযোগ, তদন্তের নির্দেশ উপদেষ্টা সাখাওয়াতের।

বেনাপোল স্থলবন্দর নিয়ে অভিযোগ, তদন্তের নির্দেশ উপদেষ্টা সাখাওয়াতের।

সিয়াম খান,শার্শা (যশোর) শিক্ষানবিশ প্রতিনিধি:

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি এবং ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্প পরিদর্শনের কাজ করছে তদন্ত কমিটি।

সাখাওয়াত হোসেন বলেন, বেনাপোল বন্দরে চলমান ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের কাজের মান যাচাই ও বন্দরের সার্বিক বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বন্দরগুলো বিশেষ করে বেনাপোল বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মন্ত্রণালয় কাজ করছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বন্দর কার্যক্রম ও বেনাপোল বন্দরে চলমান ‘বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্প কাজের মান নিয়ে অভিযোগ করা হলে তা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টিগোচর হয় এবং তার প্রেক্ষিতে উপদেষ্টা একটি তদন্ত কমিটির নির্দেশনা দেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এ তদন্ত কমিটিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments