
মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই ঢাকা :
২৮/০৬/২৪ রোজ শুক্রবার ধামরাইতে অনুষ্ঠিত হয় ইউএনও কাপ ফুটবল ফাইনাল ম্যাচ। ধামরাই এর ১৬ টি ইউনিয়নের ১৬ টি দল এবং একটি পৌরসভা নিয়ে গঠিত দলগুলো হতে ফাইনালে উঠে দুইটি দল।
সোমভাগ ইউনিয়ন বনাম বালিয়া ইউনিয়ন। খেলাটি অনুষ্ঠিত হয় হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল, এ সময় উপস্থিত ছিলেন ধামরাই য়ের ইউএনও মহোদয় জনাব আব্দুল্লাহ আল মামুন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ।নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল রানা।

