বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ।

গলাচিপায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ।

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ” প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১২ জুন বুধবার সকাল দশ’টার উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার মু.মহিউদ্দিন আল হেলাল।

অনুষ্ঠানে বিভিন্ন সাধারণ নাগরিক, স্মার্ট ভূমিসেবা সপ্তাহ জনসচেতনতা মূলক, আলোচনা, ভূমি আইন সম্পর্কে ভূমি আমার ঠিকানা ‘ স্মার্ট ‘ভূমিসেবা,স্মার্ট নাগরিক ‘ বিষয়ক প্রকাশনা বই, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যম কর্মীবৃন্দের অংশ গ্রহনে শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছু উদ্দিন শানু ঢালী, গলাচিপা থানা প্রতিনিধি এস আই আবদুর রহমান ও উপজেলা প্রকৌশলী (এল,জি,ই,ডি) মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় সভায় প্রধান অতিথি মহিউদ্দিন আল হেলাল বলে, স্মার্ট ভূমিসেবা পেতে হলে আমাদের সঠিক পদ্ধতিতে সেবা গ্রহন করতে হবে, ঘরে বসে’ই ১৬১২২ নাম্বারে কল করে অথবা land.gov.bd অনলাইনে ভিজিট করে ভূমি’র বিষয়ে সেবা গ্রহন করা যেতে পারে। তিনি আরো বলেন, নিজে আইন জানব, নিজের কাজ নিজে করব, জমি আমার,আইন জানতে হবে আমাকে’ই, তাই আমাদের নাগরিকদের আগে নিজেদের প্রয়োজনীয় কাগজ সঠিক ভাবে জানতে হবে এবং সচেতন হতে হবে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আবদুর রহমান, গণকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মু. জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক শিশির রঞ্জন হাওলাদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মী বৃন্দরা। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালীকে সম্মাননা পুরস্কার দেয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments