বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নাসির উদ্দিন, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মাদারীপুর এর একটি অভিযানিক টিম ২৮/০৫/২০২৪ খ্রী: তারিখ ১৭.৩৫ ঘটিকায় মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা এসআই (নিঃ) আবুল কাশেম খাঁন এর নেতৃত্বে অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বড় বাড্ডা সাকিনস্থ মাহবুব মাতুব্বর এর মুদি দোকানের সামনে কাচা রাস্তার উপর হতে ৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী আসামী ০১। আনোয়ার হোসেন বাদল মেম্বার (৪২), পিতা: মৃতঃ ওহাব মাতুব্বর, সাং: মোস্তফাপুর বড়বাড্ডা, থানা: মাদারীপুর সদর মডেল থানা, জেলা: মাদারীপুরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments