
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর আমদিয়ায় দিনের বেলায় ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার পৌনে ২টার দিকে আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়,
রুবেল আহাম্মেদ দুপুরে পাকুড়িয়া বাজারে আসে। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেল করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকার যোগে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি করে।
গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। প্রকাশ্য দিনের বেলায় হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। দিনের বেলায় এ রকম হত্যাকান্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করে।
মাদবধী থানার এস আই ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

