
।। মোহাম্মদ এরশাদ আলী।।
” বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’” এই স্লোগানকে ধারন করে ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (সোমবার) সকাল ১০ ঘটিকায় লংগদু উপজেলা পরিষদ প্রান্ত থেকে এক র্যালী আরম্ভ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও মোনাজাত শেষ করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, উপজেলা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ, প্রবীন সাংবাদিক ও লংগদু প্রেসক্লাব উপদেষ্ঠা মোঃ এখলাস মিঞা খান প্রমুখ্য।
এসময়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

