বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগ২৫ হাজার গাছের চারা বিতরন করা হলো শেরপুরে

২৫ হাজার গাছের চারা বিতরন করা হলো শেরপুরে

মো : শাহিন মিয়া, ঝিনাইগাতী (শেরপুর) নিজস্ব প্রতিনিধি 

শেরপুরের নালিতাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ২৫ হাজার গাছের চারা বিতরণ এর উদ্বোধন করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নালিতাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে এই চারা বিতরণের আয়োজন করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন, পৌরসভা এবং স্থানীয় বনবিভাগ।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব গাছের চারা তুলে দেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বনবিভাগের মধুটিলা রেঞ্জ অফিসার দেওয়ান আলীসহ উপজেলা, পৌরসভা ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ও বনবিভাগের প্রতিনিধিদের মাঝে ২৫ হাজার ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অপরদিকে পৌরসভার সীমানা প্রাচীর ও পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments