বাড়িবাংলাদেশেসিলেট বিভাগ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু 

২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু 

রবি মিয়া  ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি।

ঈদের ছুটির পরেই ১০-৪-২০২৫  তারিখ থেকে চলছে এসএসসি পরীক্ষা,  অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি অনুষ্ঠিত হয়েছে,  ফেব্রুয়ারী মাসের পরিবর্তে শুরু হয়েছে এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা।

বৃহস্পতিবার সকাল  ৮ টা থেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছে পরীক্ষা হলের সামনে।  শিক্ষার্থীরা বলছেন,প্রথম পরীক্ষা তাই আসন খোঁজে বের করতে একটু সময় হাতে নিয়ে আসতে হয়েছে। অভিভাবকরা বলেন, আমাদের ছেলেমেয়েরা যাতে  নকলমুক্ত পরিবেশে  পরীক্ষা দিতে পারে এবং আমরা চাই তাদের মেধা অনুযায়ী পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে, আমরা নকলমুক্ত  বাংলাদেশ চাই, 

২০২৫ সালে এপ্রিল মাসের ১০-৪-২০২৫  তারিখ, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এই এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে অংশ নিয়েছে ১ লাখ  ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী।

অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত হওয়া এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি নকলমুক্ত ও সুন্দর এসএসসি পরীক্ষা উপহার দিতে চাই দেশবাসীর কাছে। প্রশ্নপাশ ও গুজব ছড়ানো ঠেকাতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

 পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হওয়া  এসএসসি পরীক্ষা ১৩ মে পর্যন্ত চলবে আর এসময় কোন কোচিং সেন্টার খোলা থাকবেনা বলে নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments