বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলা১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারী গ্রেফতার।

১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারী গ্রেফতার।

সাইফুল ইসলাম, টেকনাফ(কক্সবাজার)নিজস্ব প্রতিনিধি
 প্রেস বিজ্ঞপ্তি
র‌্যাব-১৫, কক্সবাজার
 তারিখ: ২১ জুলাই ২০২৫
 অঞ্চল: টেকনাফ, কক্সবাজার
১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-১৫
র‌্যাব-১৫ এর চলমান মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী ঘাট এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে একদল ব্যক্তি ইয়াবার একটি বড় চালান সংগ্রহ করে অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে গত ২০ জুলাই ২০২৫ তারিখ বিকালে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল ছদ্মবেশে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। টানা ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযান শেষে জনৈক সুলতান আহাম্মদের ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের নৌকা থেকে ১,৫০,০০০ পিস ইয়াবা, ০১টি স্মার্টফোন ও ০১টি বাটন ফোন উদ্ধারসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের আরও তিনজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়ঃ
১️⃣ মোঃ আব্দুস সালাম (৩৩)
 পিতা: আব্দুল হাকিম, মাতা: মৃত আছিয়া খাতুন
২️⃣ মোঃ আব্দুল্লাহ (৩৫)
 পিতা: মৃত ফরিদ আলম, মাতা: ফাতেমা খাতুন
 মোঃ নজরুল ইসলাম @ কালু (৩৪)
 পিতা: মৃত আহাম্মদ হোসেন, মাতা: সোনা মেহের
 মোঃ সামছুল আলম (৫২)
 পিতা: মৃত অলি আহাম্মদ, মাতা: মৃত ছলেমা খাতুন
 সকলের স্থায়ী ঠিকানা: তুলাতলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
আইনি ব্যবস্থা:
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া)
পক্ষে
অধিনায়ক, র‌্যাব-১৫
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments