
মোঃ তারিকুল ইসলাম (তারেক) হোমনা।
কুমিল্লার হোমনা সদরে অবস্থিত হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১২ মে সোমবার মাদ্রাসা মাঠে আয়োজিত এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ৭ম শ্রণী বনাম ৯ম শ্রেণি অংশগ্রহণ করে এবং নবম শ্রেণী ১-০ গোলে সপ্তম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত সুপার মোঃ আব্দুস সাত্তার ভূঁইয়া, সহ-সুপার মোঃ আলমগীর হোসাইন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল হক, শামসুজ্জামান, মোঃ আলাউদ্দিন, মোঃ আবুল কাশেম, মোঃ ফাইজ উদ্দিন, মোঃ তারিকুল ইসলাম তারেক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পুরো টুর্নামেন্টটি মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সাত্তার ভূঁইয়ার নির্দেশনায় এবং ক্রীড়া শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের দক্ষ ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন অত্র মাদ্রাসার ছাত্র মোঃ মনির হোসেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। এছাড়াও টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে গোল কিং এবং ম্যান অব দ্যা ম্যাচকে সম্মাননা ট্রফি প্রদান করা হয়।
মাদ্রাসার এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকবৃন্দ

