বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনার বলী 'বাঘা শরীফ' জব্বারের বলী খেলায় আবারও চ্যাম্পিয়ন

হোমনার বলী ‘বাঘা শরীফ’ জব্বারের বলী খেলায় আবারও চ্যাম্পিয়ন

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
চট্টগ্রামের প্রাণকেন্দ্র লালদিঘি ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘জব্বারের বলী খেলা’র ১১৬তম আসরে কুমিল্লার হোমনার বলী ‘বাঘা শরীফ’ জব্বারের বলী খেলায় আবারো চ্যাম্পিয়ন হয়েছে। ২৫ এপ্রিল (শুক্রবার) বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই জনপ্রিয় কুস্তি প্রতিযোগিতা ঘিরে চট্টগ্রাম নগরীতে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো দর্শকের করতালির মাঝে জমে উঠেছিল হাড্ডাহাড্ডি সব লড়াই।

এবারের আসরের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হন কুমিল্লার হোমনার ‘বাঘা শরীফ বলী’ ও রাশেদ বলীর মধ্যে। দীর্ঘ ও দারুণ উত্তেজনাপূর্ণ এক কুস্তির পর প্রতিপক্ষকে কৌশলে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ বলী। এটি তাঁর দ্বিতীয়বারের মতো এই ঐতিহ্যবাহী খেলার শিরোপা জয়ের কীর্তি।

বলী খেলাকে ঘিরে চট্টগ্রামজুড়ে ছিল সাজসাজ রব। মেলায় ছিল হস্তশিল্প, লোকজ পণ্য, ঐতিহ্যবাহী খাবারের স্টলসহ নানা আয়োজন। আয়োজনের সূচনায় ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ১৯০৯ সালে এই খেলার সূচনা করেন চট্টগ্রামের প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবক বদর পাশা জব্বার। সেই থেকে প্রতি বছর ১২ বৈশাখ লালদিঘির ময়দানে আয়োজিত হয়ে আসছে এই খেলা, যা এখন চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।

আয়োজক কমিটি জানায়, আগামী বছর এই খেলার ১১৭তম আসর আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments