বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাহাটহাজারী পৌরসভায় বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে - ব্যারিস্টার...

হাটহাজারী পৌরসভায় বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে – ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল।

এস এম মামুন সিপু হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি। 

আজ ২৯।০৬।২৫ইং বরিবার,বিকাল ৪টায়, উত্তর চট্টগ্রামের, হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের সভাপতি জনাব নুরুল আমিন সওদাগরের সভাপতিত্বে, কেন্দ্রীয় নির্দশনায় বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন  করার জন্য, স্থানীয় স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ ও সদস্য বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল। 
উক্ত অনুষ্ঠানে হাটহাজারী পৌরসভার ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্টানে প্রধান অতিথি বলেন, দেশের মানুষের অধিকার বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই।আমি বিগত সময়ে কিছু করতে পেরেছি কিনা জানি না।তবে ফ্যাসিস্ট আওয়ামী আমলে শত নির্যাতন,নিপিড়ণের মধ্যে আমি আপনাদের কে সর্বউচ্চ সেবা দিতে চেষ্টা করেছি। 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন সংপৃক্ত সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ প্রার্থী নির্বাচন করা আপনারা এলাকাবাসীর কর্তব্য।
আপনারা যদি যোগ্য মনে করেন। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী -৫ (আংশিক বায়েজিদ) আসনে আমি হাটহাজারীবাসীর সেবা করার মানসে প্রস্তুত আছি। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে এই অবহেলিত হাটহাজারী কে একটি শিক্ষাবান্ধব,সন্ত্রাস মুক্ত ও আধুনিক হাটহাজারী হিসাবে  উপহার দেওয়ার চেষ্টা করব।
উক্ত অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করে। যার ফলে আজকের অনুষ্ঠান একটি অসাধারণ আনন্দমুখর মিলনমেলায় রুপান্তরিত হয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments