বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাহযরত মুহাম্মাদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন ।

হযরত মুহাম্মাদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন ।

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী(সা.)কে নিয়ে কটুক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নিতেশ রানে সেই বক্তব্যকে সমর্থন করে ভারতসহ এতদাঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ রোববার বেলা ১২টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা উলামা পরিষদ, গোপালগঞ্জের ব্যানারে এ কর্মসূচী পালন করে।

মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্ততঃ বিশজন বক্তা বক্তব্য রাখেন,

বক্তারা এহেন সাম্প্রদায়িক উস্কানিমূরক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার দৃস্টি আকর্ষন করে বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নিতেশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভারত সরকারকে কুটনৈতিক চাপ প্রদানের আহবান জানানো হয়।

পরে রামগিরি ও নিতেশ রানার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং উলামা পরিষদ. গোপালগঞ্জের সভাপতি মুফতি মাহমুদুল হাসান ও সাধারন সম্পাদক মুফতি শুয়াইব ইব্রাহিম স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments