
মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি ।।
হবিগঞ্জের বাহুবলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্রসিংয়ের দুই পাশে মাত্র ২ ফুট জায়গা খালি রেখে ৬টি করে লোহার পাত পুঁতে সম্প্রতি কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এতে অনেকটা অবরুদ্ধ হয়ে বিপাকে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। ওইসব এলাকায় পণ্য ও যান পরিবহন ব্যাহত থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
হঠাৎ পথ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিকল্প রাস্তা বা ওভারপাস-আন্ডারপাস ছাড়া লেভেল ক্রসিং বন্ধ করায় তাদের ভোগান্তি বাড়ছে।
পাশাপাশি বিকল্প পথে পণ্য পরিবহন করতে গিয়ে ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ওইসব এলাকার পোল্টি মালিক, কাঁচা মাল ব্যবসায়ী সহ এলাকার কৃষকরা।।
এলাকার বাসিন্দা সাব্বির আহমেদ উস্তার জানান,, ‘ছোটবেলা থেকে দেখে আসছি সরকারি এই সড়ক দিয়ে গাড়ি নিয়ে মানুষ চলাচল করছে। রেলওয়ের কোন গেটম্যান না থাকলেও এখানে কখনো কোন দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ এই সড়কটি বন্ধ করে দেয়ায় আমরা বেকায়দায় পড়ে গিয়েছি।’
তিনি বলেন, ‘এ এলাকায় কোন বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে সে উপায়ও নেই। এলাকায় কেউ অসুস্থ হলে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেয়ার রাস্তাও রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ।’
স্থানিয় এক খামারী জানান,আগে পিকআপে বা ট্রাকে করে পণ্য সরাসরি দোকানে নিয়ে যেতে পারতাম। সড়কটি বন্ধ করে দেওয়ায় ছোট রিকশা ভ্যানে করে অন্য এলাকা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। এতে পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে এক থেকে দেড়গুণ। এলাকায় ১৫/১৬ টির মত মোরগ ও গরুর খামার আছে।এলাকাবাসীর দূর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসবে ভুক্তভোগী দের প্রত্যাশা।।

