বাড়িবাংলাদেশেসিলেট বিভাগহবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক্টর সহ বালু জব্দ,, ৫০ হাজার টাকা...

হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক্টর সহ বালু জব্দ,, ৫০ হাজার টাকা জরিমানা।।

মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি।। 
 হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 
সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে ফয়জাবাদ চা বাগান সংলগ্ন হরিতলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম। এসময় অবৈধভাবে উত্তোলনকৃত ১০০ ঘনফুট বালু এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযানে বাহুবল মডেল থানার একটি পুলিশ টিম সহযোগিতা প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments