বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলা“হতদরিদ্র গোলাপির পাশে দাঁড়ালো রশিদ মন্ডল ফাউন্ডেশন”

“হতদরিদ্র গোলাপির পাশে দাঁড়ালো রশিদ মন্ডল ফাউন্ডেশন”

তরিকুল ইসলাম তারা, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম 
বর্তমান সময়ে আলোচিত রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন জনসাধারণের কাছে এক মানবতার ফেরিওয়ালা।
নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবী সংগঠন রশিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্দ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০.টায় হত দরিদ্র বৃদ্ধা গোলাপি বেগম কে মাথা গোজার ঠাঁই হিসাবে একটি ঘর উপহার দিয়েছে।
 পাকহানাদার বাহিনীর গুলিতে স্বামী মারা গেলে ভিতরবন্দ সরকারপাড়া গ্রামে নিঃসন্তান হতদরিদ্র বৃদ্ধা গোলাপি (৮০)ভিটেমাটি হারিয়ে অন্যের বসতভিটার পলিথিনের ঝাপরি বেঁধে মানবেতর জীবন যাপন করেছিলো। এই বৃদ্ধার কেউ না থাকায় এগিয়ে আসে রশিদ মন্ডল ফাউন্ডেশন । ফাউন্ডেশনের নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে একটি নুতন ঘর তৈরী করে বৃদ্ধার থাকার ব্যবস্থা করে দেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা জনাব মিজানুর রহমান মিজান।
বিশিষ্ট সংগীত শিল্পী ও নজরুল গবেষক সুব্রত কুমার ভট্রাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এম জে এস আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান,আব্দুল গণি, আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মজিবর রহমান প্রমুর্খ। রশিদ মন্ডল ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর উপহার পেয়ে আনন্দে কান্না করে দেন বৃদ্ধা গোলাপি বেগম।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments