Home বাংলাদেশ বরিশাল বিভাগ স্বরূপকাঠিসহ পিরোজপুর-২ আসনে সন্ত্রাস, নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রতিমন্ত্রী আহাম্মেদ...

স্বরূপকাঠিসহ পিরোজপুর-২ আসনে সন্ত্রাস, নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মনজুর এমপি।

0
48
মোঃ মুনমুন খান মুন্না,ভান্ডারিয়া(পিরোজপুর)বিশেষ প্রতিনিধি:
“স্বরূপকাঠিসহ পিরোজপুর-২ আসনের কোথাও সন্ত্রাস, নাশকতা, জ্বালাও-পোড়াও কিংবা কোনো ধরনের সহিংসতার স্থান হবে না। জনগণের জানমালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আমরা সর্বদা সতর্ক রয়েছি। রাজনীতির নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” আজ রোববার ভান্ডারী উপজেলায় নেতাকর্মীদের সাথে তিনি এ কথা বলেন।
এমন প্রত্যয় ব্যক্ত করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মনজুর এমপি।
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলাসহ কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন। এলাকার কোথাও যাতে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির মতো ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি।
প্রতিমন্ত্রীর এ অবস্থানকে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহল শান্তি, স্থিতিশীলতা এবং জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
বিএনপির রাজনৈতিক দর্শন ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সহনশীলতা, গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন এবং উন্নয়নমুখী রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাধারণ মানুষের প্রত্যাশা, দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত হবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করবেন এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সাফল্য শুধু ক্ষমতায় নয়, বরং মানুষের আস্থা অর্জন এবং বিপদে-আপদে জনগণের পাশে থাকার মধ্যেই নিহিত। সেই লক্ষ্য সামনে রেখে পিরোজপুর-২ আসনকে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নের একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

22 November 2026

স্বরূপকাঠিসহ পিরোজপুর-২ আসনে সন্ত্রাস, নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মনজুর এমপি।

www.Prothom-bd.com |
Fb/prothombangla