
মো: গোলাম জিলানী, কসবা (ব্রাহ্মানবাড়িয়া) বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক আমির সৈয়দ গোলাম সারওয়ার সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দুই সেশন দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর বিগত ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার (১৬ জুন) বাদ আসর নরসিংদী জেলা শহরের ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে জেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। জানাজা পূর্ব বক্তৃতায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, সৈয়দ গোলাম সারওয়ার কঠিন সময়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন । আল্লাহ তার দ্বীনী খেদমত কবুল করেন এবং দুনিয়ার জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করুক।
এদিকে সৈয়দ গোলাম সারওয়ারের ইন্তেকালে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক চরম বৈরি পরিবেশে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ফ্যাসিবাদের রোষানলে পড়ে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতনের শিকার হয়েছেন। অন্যদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (ব্রাহ্মানবাড়িয়া -৪) কসবা-আখাউড়া থেকে মনোনীত প্রার্থী জনাব মোঃ আতাউর রহমান সরকার। তিনি বলেন তার ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব হারাল।

