বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাসেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজে যান্ত্রিক ত্রুটির, চার ঘণ্টা পর রওনা

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজে যান্ত্রিক ত্রুটির, চার ঘণ্টা পর রওনা

মোঃ নবীর আলী,টেকনাফ(কক্সবাজার)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন জেটিঘাটে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকবাহী জাহাজ এমবি কর্ণফুলী এক্সপ্রেস চার ঘণ্টা আটকা পড়ে। পরে ত্রুটি মেরামত শেষে জাহাজটি পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জাহাজটি সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে যাত্রা করতে না পারায় জেটিঘাটে অবস্থানরত শত শত পর্যটক ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “চার ঘণ্টা জাহাজ আটকে থাকার সময় দেখা গেলো অপেক্ষার কারণে অনেক পর্যটক চরম ভোগান্তি ও হতাশায় পড়েন। নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।
সেন্টমার্টিন টুরিস্ট পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সজিব চন্দ্র সরকার বলেন, “এমবি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি ২১ জানুয়ারি বুধবার বিকেলে পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেন্টমার্টিন জেটিঘাটে আটকে পড়ে। তিনি আরও বলেন, পরে প্রয়োজনীয় মেরামত শেষে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জাহাজটি পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments